শিরোনামঃ

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন মির্জা ফখরুল

admin
ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন মির্জা ফখরুল
Getting your Trinity Audio player ready...

ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ঠাকুরগাঁও-১ আসনে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপির মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে সব কেন্দ্রের ফলাফল একত্রিত হওয়ার পর বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা গেছে, এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন অর্জন করেছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।

সব মিলিয়ে প্রায় ৯৫ হাজার ৪৯১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপির এ প্রার্থী। নির্বাচনী এলাকায় ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।