শিরোনামঃ

অভয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

admin5
অভয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Getting your Trinity Audio player ready...

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা বাদশা বুলবুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

বাদশা বুলবুল উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হরিশপুর গ্রামের আব্দুল লতিফ মোল্যার ছেলে।

 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘২০২৫ সালের নভেম্বর মাসে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাদশা বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়ে

ছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।