শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঠাকুরগাঁওয়ে রাস্তায় মিলল ৫০ এসএসসি পরীক্ষার্থীর খাতা

অনলাইন ড্রেস / ১৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঠাকুরগাঁও শহরের ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠসংলগ্ন এলাকা থেকে এসএসসি পরীক্ষার প্রায় ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাস্তায় পড়ে থাকা খাতাগুলো দেখতে পেয়ে এক যুবক পুলিশকে খবর দেন।

 

 

স্থানীয় সূত্র জানায়, রাতে জেলা স্কুলের বড় মাঠের পশ্চিম পাশের রাস্তায় ঘোরাঘুরির সময় ওই যুবকের নজরে আসে বেশ কিছু খাতা। পরে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, এগুলো এসএসসি পরীক্ষার খাতা হতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

 

তবে কীভাবে গুরুত্বপূর্ণ এসব খাতা রাস্তায় এল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন জানান, রাতের দিকে একজন ব্যক্তি প্রায় ৫০টি খাতা কুড়িয়ে পান এবং পরে পুলিশকে খবর দেন। উদ্ধার করা খাতাগুলো বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।

 

তিনি আরো বলেন, এখন পর্যন্ত খাতাগুলোর মালিক শনাক্ত করা যায়নি।

 

 

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


More News Of This Category