রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অতঃপর…

অনলাইন ডেক্স / ৩৪ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে হাফিজ উল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ শহরের একটি ফিলিং স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক হাফিজ উল্লাহ উপজেলার ফয়লা কলেজপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে কালীগঞ্জ শহরের একটি ফুয়েল স্টেশনে গিয়ে লাইন ভেঙে তেল দাবি করেন হাফিজ।ওই সময় জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন ও পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাফিজ নিজেকে এনএসআইয়ের সিনিয়র ফিল্ড কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি একটি ভুয়া আইডি কার্ড দেখান। পরে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে ফিলিং স্টেশনে থাকা লোকজন তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়।খবর পেয়ে এনএসআইয়ের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে নিয়ে যায়।

 

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এনএসআইয়ের একটি টিম হাফিজ উল্লাহ নামের একজনকে আটক করে থানা কম্পাউন্ডে নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।’


More News Of This Category