শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এক অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে যোগ দিয়েছেন।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক স্থানীয় সময় বুধবার ৮১তম অধিবেশনের সভাপতির প্রার্থীদের নিয়ে এই অনানুষ্ঠানিক সংলাপের আয়োজন করেন।

 

 

এটি ইউএন ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

‘সাধারণ পরিষদের কার্যক্রম পুনরুজ্জীবন’ শীর্ষক ৭১/৩২৩ নম্বর প্রস্তাব অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির পদপ্রার্থীদের নিজেদের ভিশন বিবরণী উপস্থাপন এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপে অংশ নেওয়া বাধ্যতামূলক। এর লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

 

সংলাপে সশরীরে ও ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে নাগরিক সমাজের সংগঠন ও ব্যক্তিরাও অংশ নেন।

 

 

এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী ড. খলিলুর রহমানের জাতিসংঘে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এবং নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় ও জেনেভাভিত্তিক জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তার ভিশন বিবরণীতে তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন এবং সবার জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে সক্ষম আরো কার্যকর ও সাড়া-দানে সক্ষম বহুপক্ষীয় ব্যবস্থা এখন বিশ্বের প্রয়োজন।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন সাইপ্রাসই এ পদের জন্য বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেশ।


More News Of This Category