শিরোনামঃ

চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন ড্রেস
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে যুবকের পা বিচ্ছিন্ন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

ঝিনাইদহ সদরে পারিবারিক কলহ ও পূর্ববিরোধের জেরে আবু মুসা (৩৫) নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

ঘটনার পর থেকেই অভিযুক্ত মামুন মোল্লা পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আবু মুসা গতকাল বিকেলে খেলার মাঠ থেকে তার ছেলেকে আনতে যাচ্ছিলেন। গোয়ালপাড়া বাজার এলাকায় এলে মুসার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় মুসার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

 

 

পরে ‍গুরুতর অবস্থায় মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।

মুসার স্ত্রী বিউটি খাতুন বলেন, মামুন সম্পর্কে আমার স্বামীর চাচাতো ভাই। প্রায়ই নেশা করে ও তার স্ত্রীকে মারধর করে। এসব কাজে তাকে বাধা দিত আমার স্বামীসহ পরিবারের অন্যরা।

 

 

এতে ক্ষিপ্ত হয়েই আমার স্বামীকে কুপিয়েছে। আমরা তার শাস্তি চাই।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা তাহসিন বলেন, আহতের শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পায়ে কয়েকটা ধারালো অস্ত্রের আঘাত আছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।