শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক / ৪০ প্রকাশিত সময়:
শনিবার, ২১ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরো দুজন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুইচগেট ঘুঘুডিমা এলাকার মৃত ইসমাইলের ছেলে ওহিদুল (১৭) এবং একই এলাকার জয়নালের ছেলে মিনহাজ (২২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড়ে পাকা রাস্তার ওপর ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

 

এতে মোটরসাইকেল চালক মো. ওহিদুল এবং অপর আরোহী মিনহাজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ছাড়া গুরুতর আহত ইজিবাইক যাত্রী শিবগঞ্জ উপজেলার ঢোরবানা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান জাপানকে (৬০) স্থানীয় লোকজন উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

এই দুর্ঘটনায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মৃত নেস মোহাম্মদের ছেলে এলিমও (৪৩) আহত হয়েছেন।

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, রাত ৯টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


More News Of This Category