মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চট্টগ্রামে ২ মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ওসমান গণির বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু সাপরিনা জান্নাত মাহিরা ওই বাড়ির ওসমান গণি ও সুমাইয়া আক্তার দম্পতির মেয়ে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ভিকটিম মাহিরার বাবা রংমিস্ত্রি মো.ওসমান গনি তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। এসময় ভিকটিম মাহিরা তার মা সুমাইয়া আক্তারের কোলে ছিল। তখন ওসমান গনি ভিকটিমকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে ওপর থেকে মাটিতে পরপর দুইবার আছাড় মারলে গুরুতর আহত হয় শিশুটি। এসময় পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে নিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিতসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এসময় অভিযুক্ত ওসমান গনি পালিয়ে যায়। 

খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে নিহত শিশু মাহিরার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

জিজ্ঞাসাবাদের জন্য মৃত শিশু মাহিরার চাচা রোমানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category