|
Getting your Trinity Audio player ready...
|

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামে নাজমুল হাসান নামের এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
চুরির ঘটনাটি ভুক্তভোগী কালিহাতী থানায় লিখিতভাবে জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী নাজমুল হাসান বলেন, রাতে চোররা আমার ঘরে থাকা আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালংকার এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আমরা বিষয়টি দেখতে পাই। চোরচক্র গ্রেপ্তার এবং আমার জিনিসপত্র উদ্ধার চাই।
কালিহাতী থানার এসআই যতীন্দ্র বর্মন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের তদন্ত কাজ চলছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :