সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র: পানির অভাবে আরো কমেছে বিদ্যুৎ উৎপাদন

অনলাইন ডেক্স / ২৮ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন আরো হ্রাস পেয়েছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর এই একটি ইউনিট থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই কেন্দ্রে পাঁচটি ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দিন দিন কমতে থাকে। পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বুধবার সকাল নয়টা পর্যন্ত শুধুমাত্র ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল (মিন সি লেভেল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল নয়টা পর্যন্ত হ্রদের পানির স্তর ছিল ৭৭.৪৭ এমএসএল।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহগুলোতে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার থেকে শুধুমাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।


More News Of This Category