শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কমলগঞ্জ মণিপুরী নববর্ষ উৎসব শজিবু চৈরাউবা উদ্বোধন

অনলাইন ডেস্ক / ৭২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে মণিপুরীদের নববর্ষ উৎসব শজিবু চৈরাউবা ৩৪২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের মাঠে এই উৎসব উদ্বোধন করা হয়।

 

জাতীয় পতাকা ও নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে শজিবু চেরাউবা উদ্বোধন করেন ‍উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র। পরে কমিটির আহ্বায়কের নেতৃত্বে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

 

শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উৎসবস্থলে এসে শেষ হয়।

এ ছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে শারোই খাঙবা, কড়ি খেলা, মধ্যাহ্নভোজ, আলোচনাসভা, থাবল চোংবা ও নৈশভোজ।

 

সন্ধ্যায় উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ।

 

 

মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২৪ তম বর্ষ শুরু হলো আজ।


More News Of This Category