এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের
ফরিদপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখার নেতৃবৃন্দ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে এফপিএবি ফরিদপুর শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনিসুর রহমান চৌধুরী শাখার ক্লিনিকের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন। এ সময় শাখার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আলোচনাকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন । এ সময় এফ পি,এ,বি র কর্মকর্তারা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :