সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

বিনোদন ডেস্ক / ৩৯ প্রকাশিত সময়:
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

প্রতি ঈদেই বর্ণাঢ্য অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বিশেষ একটি নাটক নির্মাণ করেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’।

 

নাটকের গল্পে দেখা যাবে, রানা ও নীলা ছোটবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবস ময়ই মিষ্টি ঝগড়া লেগে থাকত।

 

একসময় পড়াশোনার জন্য নীলা বিদেশে চলে যায়। অনেক বছর পর দেশে ফিরে বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে গেলে হঠাৎই দেখা হয়ে যায় শৈশবের বন্ধু রানার সঙ্গে। এরপর তাদের ঘিরে শুরু হয় নানা ঘটনা, যা ধীরে ধীরে গল্পকে এগিয়ে নিয়ে যায় ভিন্ন মোড়ে।

নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলার চরিত্রে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে।

 

 

গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। এ ছাড়া আরো অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু ও নূর এ আলম নয়নসহ অনেকে।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব।

 

নাটকটি ধারণ করা হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

‘ভালোবেসে অবশেষে’ ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।


More News Of This Category