শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদে বাড়ি ফেরার যুদ্ধ তাদের

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
বুধবার, ২৭ মে, ২০২৬

মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই নাড়ির টানে রাজধানীসহ বিভিন্ন শহর ছেড়ে গ্রামের পথে ছুটে যান লাখো মানুষ।

 

 

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কষ্ট, দুর্ভোগ আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই বাড়ি ফেরেন তারা। বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য এই যাত্রা যেন এক কঠিন সংগ্রাম।

এ সময় যানজট ও বাড়তি ভাড়ার ভোগান্তি পোহাতে হয় মানুষকে। সড়কে বাড়তি যানবাহনের চাপে দুর্ঘটনায় প্রাণ হারায় অনেকে।

 

 

তবে সব কিছু উপেক্ষা করে তাদের লক্ষ্য বাড়ি ফেরা।

তবে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি সেই ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। এবার অনেকে বাস-ট্রেনের টিকিট না পেয়ে বৃষ্টির মধ্যে ট্রাকের ওপর পলিথিন দিয়ে ছাউনি করে ঘরে ফিরছেন একদল মানুষ।

 

সব কষ্ট, দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যেও ঘরমুখো মানুষের চোখে একটাই স্বপ্ন—প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।তাই বৃষ্টি, যানজট কিংবা ঝুঁকি—কিছুই যেন থামাতে পারছে না তাদের বাড়ি ফেরার এই যুদ্ধ।

যাত্রীরা জানান, কয়েক দিন ধরেই বাস ও ট্রেনের টিকিট পাচ্ছেন না তারা। আবার যেসব যানবাহনে টিকিট মিলছে, সেখানে ভাড়া কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে। বাধ্য হয়েই কম খরচে ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন তারা।

 

বিশেষজ্ঞরা বলছেন, খোলা ট্রাক বা পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

 

অতিরিক্ত যাত্রী ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। পরিবারের সঙ্গে ঈদ করতেই জীবনের ঝুঁকি নিয়েই মানুষ বাড়ি ফিরছেন।


More News Of This Category