শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে যাচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক / ৭৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান সরকার। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে সাড়া দেয় ইসলামাবাদ। একইসঙ্গে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দেয় তালেবান সরকার। তবে দুই পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

 

 

এর আগে গত সোমবার (১৬ মার্চ) আফগানিস্তানের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারায় ৪ শতাধিক মানুষ। আহত হয় অন্তত ২৬৫ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজনের গণ-জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

সারিবদ্ধ অ্যাম্বুলেন্সে করে আনা হয় মরদেহগুলো। পরে কাবুলের উপকণ্ঠে গণকবর দেওয়া হয় তাদের।

দুই হাজার শয্যাবিশিষ্ট কাবুলের ওমিদ মাদকাসক্তি নিয়াময় কেন্দ্রে এ হামলার পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার।

 

এমন অবস্থায় ঈদ উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

 

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গতকাল (বুধবার, ১৮ মার্চ) রাত ১২টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে এ যুদ্ধবিরতি।

তিনি আরো জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধ রেখেছে পাকিস্তান।

 

এদিকে আফগানিস্তানের তালেবান সরকারও ঈদ উপলক্ষে তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

 

দুই পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

 

 

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানায় সংস্থাটি।

গত কয়েক মাসের মধ্যে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। যদিও এ হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, তারা আফগানিস্তানের সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে।


More News Of This Category