শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদযাত্রায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনে বাড়তি বগি

অনলাইন ড্রেস / ৩৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২২ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করবে একটি স্পেশাল ট্রেন। এ অঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত (কোচ) বগি।

 

 

স্পেশাল ট্রেনটি ঢাকার জয়দেবপুর থেকে পার্বতীপুরের মধ্যে চলাচল করবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামীকাল ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে এই অতিরিক্ত কোচগুলো কার্যকর থাকবে।

 

শোভন ও এসি উভয় ধরনের কোচই ট্রেনের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বগি সংযোজন হবে নীলফামারী/রকেট এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসে।

 

 

 

২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অতিরিক্ত বগি যুক্ত থাকবে। ঈদুল আজহার আগে একটি ও ঈদের পরে দুটি করে অতিরিক্ত বগি যুক্ত করা হবে ট্রেনগুলোতে।

 

এর মধ্যে একটি শোভন ও একটি এসি বগি থাকবে। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত থাকবে।এ ছাড়া উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসে ঈদের আগে ও পরে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

 

তবে, আগামী ২৭ মে ৭৯৩ নম্বর ট্রেন (পঞ্চগড় এক্সপ্রেস) চলাচল করবে না বলে জানানো হয়েছে।

 

রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাধারণত ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এবং ঈদের পরে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত ট্রেনগুলোতে এই অতিরিক্ত যাত্রী বহনের সক্ষমতা থাকবে।

 

ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে বিভিন্ন ট্রেনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাড়তি কোচ। বাড়তি কোচের জোগান দিতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে পুরাতন কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা।

 

 

 

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বাসসকে বলেন, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন রেলওয়েতে যুক্ত হচ্ছে ১২৭টি কোচ।

 

ইতোমধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বাসসকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে একটি স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে পার্বতীপুরের মধ্যে চলাচল করবে।

 

এ ছাড়া ৯টি আন্তঃগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত বগি। ঈদের আগে একটি ও ঈদের পরে দুটি করে বগি যুক্ত করা হবে। এর মধ্যে শোভন ও এসি বগি থাকবে।


More News Of This Category