শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইসরায়েলি হামলায় নিহত কে এই ইসমাইল হাশেম?

অনলাইন ডেক্স / ৭৭ প্রকাশিত সময়:
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর থেকে এটি হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডারের হত্যাকাণ্ড বলে দাবি করেছে সংস্থাটি।

বুধবার টাইমস অব ইসরায়েলে’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গতকাল মঙ্গলবার বৈরুতে চালানো এই হামলায় কমান্ডার হাজ্জ ইউসুফ ইসমাইল হাশেম নিহত হন।তিনি হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীটির সামরিক কার্যক্রমের নেতৃত্ব দিতেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও তৎকালীন দক্ষিণ ফ্রন্ট কমান্ডার আলি কারাকি নিহত হওয়ার পর হাশেম এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘হাশেম ছিলেন ৪০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন সিনিয়র কমান্ডার এবং সন্ত্রাসী সংগঠনটির শীর্ষ ব্যক্তিত্ব।’

আইডিএফের দাবি, সাম্প্রতিক হাশেম ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনার নেতৃত্ব দিয়েছেন এবং সেগুলো বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।

এই হামলার বিষয়ে এখন পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে বুধবার দুপুরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুত এবং নিকটবর্তী একটি শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, দক্ষিণ বৈরুতের জনা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, ওই হামলায় পার্ক করে রাখা চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরেকটি বিবৃতিতে বলা হয়, রাজধানীর দক্ষিণে খালদে এলাকায় একটি গাড়িতে চালানো পৃথক হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। প্রসঙ্গত, ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে গত ২ মার্চ ইসরায়েলের ওপর হামলা শুরু করে তেহরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাধ্যমে লেবানন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে।গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালিয়ে আসছিল। তবে লেবাননের রাজধানীতে এই হামলার পর উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্রগুলো। একইসঙ্গে উত্তর ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বহুগুণ বেড়ে যেতে পারে।


More News Of This Category