ইরানে এফ-৩৫ মডেলের একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।
তাদের ধারণা, যুদ্ধবিমানটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা দিয়ে উড়ছিল।এর মধ্যে বাধা আসায় সেটি নিরাপদে অবতরণ করে।
তবে ইরানের রেভলুশনারি গার্ড কোর্পসের দাবি, তাদের হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘এফ-৩৫’ মডেলের যুদ্ধবিমানও ব্যবহার করছে; একেকটির দাম ১০ কোটি ডলারের বেশি।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :