সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আড়াইহাজারে ডাকাতি : দুই বাড়ির মালপত্র লুট, আহত ২

অনলাইন ডেক্স / ৫৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুটি পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনা, নগদ টাকাসহ অন্যান্য মালপত্র লুট করে তারা।  এ ঘটনায় ডাকাতদল দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে  উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড়মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের ডাকাতদল বড়মনোহরদী গ্রামের ব্যবসায়ী আনারুল হকের বাড়িতে কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের সোনা লুট করে। ডাকাতদল চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার দিলে গৃহকর্তার ছেলে আনিছুর ও আইয়ুবুরকে কুপিয়ে জখম করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, রাত দেড়টার দিকে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দী ডাক্তারবাড়ি এলাকায় বাদল মোল্লার বাড়িতে  ডাকাতদল বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে বাদল এবং তার ভাড়াটিয়া শরিফুলের চারতলা ভবনের বাসা থেকে দেড় ভরি সোনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন।


More News Of This Category