আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কাকে পেল


আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কাকে পেল
Getting your Trinity Audio player ready...

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নকআউট পর্বের হিসাব-নিকাশ। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দের।

 

 

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে দলটি। শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করলেও আগের দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করে সবার নজর কাড়ে তারা।

 

এর ফলে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কেপ ভার্দে।

 

 

আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই লড়াই।

তবে কাগজে-কলমে ফেবারিট হলেও আর্জেন্টিনার জন্য ম্যাচটি মোটেও সহজ হবে না। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ইতোমধ্যেই প্রমাণ করেছে, বড় দলের বিপক্ষে চমক দেখানোর সামর্থ্য তাদের রয়েছে। স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে সমতা এনে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে।

 

 

এদিকে, ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন আলেক্স বায়েনা। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।

 

এখন স্পেন অপেক্ষা করছে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের জন্য।সেই জায়গা দখলের লড়াইয়ে রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া।

বিশ্বকাপের নকআউট পর্বে তাই আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এক অচেনা কিন্তু ভয়ংকর প্রতিপক্ষ। কেপ ভার্দের রূপকথার যাত্রা থামাতে চাইবে লিওনেল মেসির দল, আর আফ্রিকার এই নবাগত দল চাইবে আরো একটি বড় অঘটনের জন্ম দিতে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।