ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর


ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর
Getting your Trinity Audio player ready...

ভারতের দিল্লি, জম্মু, কাশ্মীরসহ উত্তর দিকে শাক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২।

 

 

এতে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান। শনিবার (২৭ জুন) সন্ধ্যে ৭টায় জোরাল ভূমিকম্পে আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চল কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬

.২।জাতীয় ভূকম্পন কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানের কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ২১৫ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীরসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।

 

ভূমিকম্পের পরই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে বহু মানুষ

 

শনিবার ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানেও।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।