|
Getting your Trinity Audio player ready...
|

চলমান বিশ্বকাপে নিজের সেরা ফর্মে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২ ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন শীর্ষে।
গেল সোমবার ৩৯ বছর বয়সে পদার্পণের দিন বিশেষ অনুশীলন সেশনের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।q
ভিডিওতে দেখা যায়, ৩৯ বছর বয়সী এই মহাতারকা জন্মদিন উদযাপনের পর, বিশেষ অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে তাকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভারোত্তোলন, আপার-বডি ও আর্মস স্ট্রেংথ এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে দেখা যায়।
যা প্রমাণ করে বয়স বাড়লেও তার ফিটনেস এখনো বিশ্বমানের।বিশ্বকাপে লিওনেল মেসি যেন তার ক্যারিয়ারের সেরা সময়ের ফর্ম ফিরিয়ে এনেছেন। তিনি মাঠের পারফরম্যান্স দিয়ে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন।
আর্জেন্টিনা দল এখন ড্যালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে জর্দানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটির জন্য নিবিড় প্রস্তুতি নিচ্ছে।
যা আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হবে। দলটির মূল লক্ষ্য শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের ধাপে যাওয়া। কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য এমন একটি রণকৌশল তৈরি করেছেন, যাতে মেসি মাঠের অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি কমিয়ে নিজের শক্তি জমিয়ে রাখতে পারেন। সুযোগ বুঝে প্রতিপক্ষের বক্সে ফাইনাল থার্ডে নিখুঁত ফিনিশিং দিতে পারেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :