সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অ্যাডমিট কার্ড না পেয়ে পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী

অনলাইন ডেক্স / ৫৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রধান শিক্ষকের গাফিলতির কারণে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক শিক্ষার্থী। বকেয়া পরিশোধ করার পরও তাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শরীফ বেপারী শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার হলি স্টার চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থী মো. রোমান একই এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শরীফ বেপারী ওই কিন্ডারগার্টেন স্কুলটির প্রতিষ্ঠাতা। শিক্ষার্থী রোমান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করে আসছিল। চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য সে ফরম ফিলাপ, কেন্দ্র ফি এবং স্কুলের সব বকেয়া পরিশোধ করলেও নির্ধারিত সময়ে তাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি।

ভুক্তভোগী রোমান বলে, ‘আমি ক্লাস ওয়ান থেকে এই স্কুলে পড়ি।

আমাদের রেজিস্ট্রেশন স্থানীয় আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল স্কুল থেকে করা হয়। আমার সহপাঠীরা তিন-চার দিন আগেই অ্যাডমিট কার্ড পেয়েছে। আমি বারবার চাইলেও স্যার পরে দেওয়ার কথা বলেন। শেষ পর্যন্ত পরীক্ষার আগের দিনও আমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি।
’ 

রোমান আরো বলে, ‘অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য গেলে আমাকে বকেয়া বেতন ও কেন্দ্র ফি বাবদ ৪৮৫০ টাকা দিতে বলা হয়। টাকা দেওয়ার পরও রাতে জানানো হয় যে অ্যাডমিট আসেনি। এতে আমার ১০ বছরের পড়াশোনা ও স্বপ্ন ভেঙে গেছে।’রোমানের বাবা হারুন অর রশিদ বলেন, ‘প্রধান শিক্ষক নিজেই আমার ছেলেকে অ্যাডমিট কার্ড আনতে যেতে বলেন। কিন্তু পরে সেটি না দিয়ে নানা অজুহাত দেন।


More News Of This Category