অর্থনৈতিক পরিকল্পনায় ৩ পরিবর্তন আনতে যাচ্ছে সরকার

অনলাইন ডেক্স
অর্থনৈতিক পরিকল্পনায় ৩ পরিবর্তন আনতে যাচ্ছে সরকার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সরকার অর্থনৈতিক পরিকল্পনায় তিনটি মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, ‘অতীতে প্রণীত পরিকল্পনা ও পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার যে বড় ধরনের অমিল ছিল, তা এখন মূল্যায়নের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এমন পরিকল্পনা গ্রহণ করা হবে, যা বাস্তবায়নযোগ্য এবং জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

আজ বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থনীতি বিভাগকে পরামর্শ দিতে গঠিত অ্যাডভাইজরি কমিটির প্রথমসভা শেষে তিনি এসব কথা বলেন।এসময় দেশের অর্থনৈতিক পরিকল্পনাকে বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী করার ওপর জোর দিয়েছেন তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতীতের মতো কেবল সংখ্যাভিত্তিক ও বাস্তবতাবিবর্জিত পরিকল্পনা থেকে সরে এসে বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ বিবেচনায় নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হবে। জনগণের প্রত্যাশা ও বাস্তবতার সমন্বয় ঘটিয়ে পরিকল্পনা গ্রহণই হবে সরকারের অগ্রাধিকার।’

অর্থনীতির গণতন্ত্রায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সবার অংশগ্রহণ ও প্রয়োজনের প্রতিফলন ঘটে।জনগণের প্রত্যাশা ও বাস্তবতার সমন্বয় ঘটিয়ে পরিকল্পনা গ্রহণই হবে সরকারের অগ্রাধিকার।’

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভাব্য ভবিষ্যৎ সংকট মোকাবেলায় খাদ্যের পাশাপাশি জ্বালানি খাতেও কৌশলগত মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নিজস্ব গ্যাসসহ অন্যান্য জ্বালানি সম্পদের উত্তোলন বৃদ্ধি এবং বিদ্যুৎ-জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘কার্যকর অর্থনৈতিক কৌশল সেটিই, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ বিবেচনায় প্রণীত।

কিন্তু অতীতে অনেক পরিকল্পনাই জনগণ থেকে বিচ্ছিন্ন ও কেবল সংখ্যার ওপর নির্ভরশীল ছিল।’নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিতুমীর বলেন, ‘জনগণের দেওয়া ম্যান্ডেট ও ইশতেহারের প্রতিশ্রুতিগুলো এখন জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে। এসব প্রতিশ্রুতিকে বাস্তবসম্মত কর্মকৌশলে রূপান্তর এবং কার্যকর বাস্তবায়নের পথ নির্ধারণই এখন প্রধান কাজ।’

শিল্পায়ন ও অর্থনৈতিক বহুমুখীকরণ নিয়ে তিনি বলেন, ‘একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিল্প খাতে নতুনভাবে ভাবতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক সক্ষমতা উন্নয়ন এবং শিল্পের বহুমুখীকরণের ওপর জোর দিতে হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।