শিরোনামঃ
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু খুলনা সিটি মেডিক্যালে আগুন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে চলছে কাজ পশ্চিম তীরে অভিযান অব্যাহত, গ্রেপ্তার-ভাঙচুর ও হামলার অভিযোগ ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দেশের কিছু এলাকায় ভারি বৃষ্টির আভাস প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কক্সবাজার আসছেন কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ ৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানালেন মিন্টু
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে সাড়ে ৪ কোটি টাকা টোল আদায়

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ১০১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটির দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত) মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৩৯০টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৪৯৫টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।

 

সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেশি থাকলেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকায় পারাপার অনেকটা নির্বিঘ্ন হচ্ছে। দ্রুত টোল আদায় ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

 

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


More News Of This Category