সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেক্স
সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।’

প্রধানমন্ত্রী আরো আশা প্রকাশ করেন যে, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে।পরবর্তীতে সরাসরি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ২০২৪ সালের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।