শিরোনামঃ

শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার রাতে জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করে জেলা আমির খন্দকার ইসহাক।

তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে আগামী শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জানা যায়, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা।

এতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে।
প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিন, শহর আমির মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ ও ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।