লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি ছোট পিকআপভ্যানসহ ৩ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- মাদক কারবারি আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা।
অপর আটক পিকআপচালক মাছুম গাজীপুর জেলার বাসিন্দা।
র্যাব জানায়, পিকআপযোগে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে পিকআপ ভর্তি গাঁজা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপ জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :