শিরোনামঃ

রাজশাহীর মোহনপুর থানায় নবাগত ওসি মো. আতিকুর রহমানের যোগদান: মোহনপুর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ​

ডেস্ক নিউজ
রাজশাহীর মোহনপুর থানায় নবাগত ওসি মো. আতিকুর রহমানের যোগদান: মোহনপুর মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন  ​
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

​

রাজশাহীর মোহনপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আতিকুর রহমান। থানায় যোগদানের পর তাকে ফুল দিয়ে বরণ ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মোহনপুর মডেল প্রেস ক্লাবের
নেতৃবৃন্দ।

​বুধবার (৪ নভেম্বর) মোহনপুর থানা কার্যালয়ে নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক । এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি মো. আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

​শুচভেচ্ছা বিনিময়কালে মোহনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিন সাগর বলেন, “মোহনপুর একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা। আমরা আশা করি, নবাগত ওসির দক্ষ ও গতিশীল নেতৃত্বে এ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। পাশাপাশি মাদক, জুয়া, চুরি-ছিনতাইসহ সকল অপরাধ দমনে তিনি কঠোর ভূমিকা পালন করবেন।” এ সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক পেশাগত সহযোগিতা বজায় রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​নবাগত ওসি মো. আতিকুর রহমান মোহনপুর মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মোহনপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ও সাধারণ মানুষের সেবা দানে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।