শিরোনামঃ

রাজশাহীর তিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব’ পদে পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীর তিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব’ পদে পদোন্নতি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর মোহনপুর, গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী তিন কর্মকর্তা ‘সিনিয়র সহকারী সচিব’ পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট মহলে সন্তোষ ও শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-মোহনপুর উপজেলার জোবায়দা সুলতানা, গোদাগাড়ী উপজেলার মোঃ শামসুল ইসলাম ও পুঠিয়া উপজেলার শিবু দাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে তারা জনবান্ধব ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিক সেবাদান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তারা সংশ্লিষ্ট উপজেলাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত ও গৌরবময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।