|
Getting your Trinity Audio player ready...
|

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির (২১) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার দিবগত রাতে মহানগরীর মতিহার থানাধীন মিজানের মোড় (ডগারহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে সাব্বির হোসেনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে একই এলাকার মো. জাসন (২৫)। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাবের অভিযান: হত্যাকাণ্ডের পরপরই র্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র ৫ ঘণ্টার মধ্যে ঘাতক মো. জাসনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী পদক্ষেপ: প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ সব সময় অপরাধ দমনে আপসহীন এবং জননিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :