শিরোনামঃ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।