শিরোনামঃ

রাজশাহীতে চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে হত্যা, আটক ১

অনলাইন ডেক্স
রাজশাহীতে চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে হত্যা, আটক ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা জুয়েল সকালে দোকান খুলে বসেছিলেন।এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের মো. মাইনুল (২৩) তাঁর কাছে নেশার জন্য টাকা দাবি করেন। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাইনুল ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন।

 

গুরুতর আহত অবস্থায় জুয়েলকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন মাইনুলকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।