|
Getting your Trinity Audio player ready...
|

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলমান হামলায় এখন পর্যন্ত ইরানের প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর এর তথ্যমতে, ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দেশটির অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।দেশজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে আনুমানিক এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে সংস্থাটি জানায়, সংঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যা মানবিক জায়গার ক্ষেত্রে একটি উদ্বেগজনক অবনতির ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্টতা আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :