শিরোনামঃ

মালয়েশিয়ায় আগের মতো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে না : আরিফুল হক

admin5
মালয়েশিয়ায় আগের মতো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে না : আরিফুল হক
Getting your Trinity Audio player ready...

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতের মতো সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ‘সিন্ডিকেট’ পদ্ধতিতে সরকার আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যোগ্য ও লাইসেন্সধারী সব এজেন্সির জন্য এই শ্রমবাজার উন্মুক্ত রাখা হবে বলে তিনি স্পষ্ট করেছেন।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রাখেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল।বর্তমান সরকার কি আবারও নির্দিষ্টসংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে নাকি যোগ্য সবার জন্য বাজার উন্মুক্ত রাখবে?

 

জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘না, বর্তমান সরকার অতীতের ন্যায় সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে আগ্রহী নয়।’

আরিফুল হক চৌধুরী আরো জানান, বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতার মাধ্যমে বৈধ লাইসেন্সধারী সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখতে সচেষ্ট। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত পত্রযোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।