শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ সরকারি-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে : স্পিকার গরু বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল, এক রাতেই শেষ দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মানিকগঞ্জে ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

অনলাইন ডেস্ক / ১৬৯ প্রকাশিত সময়:
সোমবার, ২ মার্চ, ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মানিকগঞ্জে তিনটি ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার লেমুবাড়ী ও বার্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। এ সময় প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযান চালানো ইটভাটাগুলো হলো, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস এবং বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এস এম এস ব্রিকস।

 

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

 

তিনি আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


More News Of This Category