মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান: 

অনলাইন ডেস্ক / ৫৫ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান:

জেলা প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১; জেলা প্রশাসক, মাগুরা; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মাগুরা পৌরসভা, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

 

ডিসি অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে সদর হাসপাতাল পর্যন্ত প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধন কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এসময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং আশপাশে জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের রোগের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

 

 


More News Of This Category