শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি / ৯১ প্রকাশিত সময়:
বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরো মহানগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে বারোটায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের স্প্রে এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উল্লেখ্য, প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬ টা থেকে একবেলা ১০ টি ওয়ার্ডে (২ সাইকেল) চক্রাকারে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। রাজশাহীকে আরো উন্নত ও জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। নিজেকে সততার মধ্যে রেখে আমি দায়িত্ব পালন করে যাব।

তিনি আরো বলেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী শ্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে খাল পুনঃখনন কর্মসূচি চালু করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে বির্নিমান হবে ইনশাল্লাহ।

রাসিক প্রশাসক আরো বলেন, নগরীতে দীর্ঘদিন ফগার মেশিনে স্প্রে কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে ১৫ দিনব্যাপী কার্যক্রম শুরু হলো। পবিত্র রমজানের কারণে দিনে সকালে একবেলা এই কার্যক্রম চলবে। আগামীতে এই কার্যক্রম চলমান রাখা হবে। আগামী বর্ষা মৌসুমে যেন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য ড্রেন পরিস্কার কার্যক্রম শিগগিরই শুরু হবে। রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক মো ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাসিম খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রঞ্জু, যুগ্ন আহবায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ডাব্লু, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবু সহ স্থানীয় নেতৃবন্দ প্রমুখ।#


More News Of This Category