শিরোনামঃ

বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

অনলাইন ডেক্স
বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী সময় বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এ ছাড়া আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুয়েক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।আর ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে।

তবে পরবর্তী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বাড়তে পারে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।