সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরে ডুবে মায়মুনা আক্তার (২১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার সরুয়ালা (বেখারগাঁও) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়মুনা ওই গ্রামের ইলিয়াস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে পরিবারের অজান্তে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে শিশুটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :