বাগমারায় দিন দুপুরে রাস্তায় ধরে ছিনতাই এর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
বাগমারায় দিন দুপুরে রাস্তায় ধরে ছিনতাই এর অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে দিন দুপুরে রাস্তায় ধরে ছিনতাই এর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায় ১১মার্চ বুধবার সকালে বাইগাছা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ও মাহী মৎস্য আড়তের ক্যাশিয়ার  ইমরান আলী ইংরেজ কে হাটগাঙ্গোপাড়া বাজারের শাকিল বেকারী ও হিরুর দোকানের সামনে থেকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে তার কাছে থাকা ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও Oppo A16 মডেলের একটি মোবাইল ফোন ছিনতাই করে বানাইপুর গ্রামের ভুটভুটি চালক সিরাজ উদ্দিন ও হাটগাঙ্গোপাড়া গ্রামের ভুটভুটি চালক মামুন।

এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।