শিরোনামঃ
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : তেল পরিমাপে কড়াকড়ি

নিজস্ব প্রতিনিধি / ১০০ প্রকাশিত সময়:
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ভোক্তা পর্যায়ে সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে এবং মজুদ পরিস্থিতি যাচাইয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই ও জেলা প্রশাসন।

৩১ মার্চ (মঙ্গলবার) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে পাঁচটি বড় ফিলিং স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাই করা হয়।

অভিযান চলাকালে শহরের স্টেশন রোড এলাকার মেসার্স হক এন্ড কোং, ছিলিমপুর এলাকার মেসার্স এসবি সিএনজি রিফুয়েলিং স্টেশন ও মেসার্স বগুড়া ফিলিং স্টেশন, নওদাপাড়ার টিএমএসএস সিএনজি রিফুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশন এবং তিনমাথা মোড়ের মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে তল্লাশি চালানো হয়।

​আদালত সূত্র জানায়, প্রতিটি প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা করা হয়েছে। পরিদর্শন শেষে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুদ থাকা পর্যন্ত সঠিক মাপে তেল বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​এদিকে অভিযান চলাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে এক আরোহীকে আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

​বিএসটিআইয়ের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।

​জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তরটি থেকে জানানো হয়েছে।


More News Of This Category