মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ায় বিএসটিআইয়ের ঝটিকা অভিযানে ফিলিং স্টেশনকে জরিমানা ও তেলের মজুদ যাচাই

নিজস্ব প্রতিনিধি / ৭৬ প্রকাশিত সময়:
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ভোক্তা সাধারণের জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে এবং পরিমাপের সঠিকতা যাচাইয়ে বগুড়ায় বড় ধরনের অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন ফিলিং স্টেশনের জ্বালানি তেলের মান ও পরিমাণ পরীক্ষা করা হয়।

অভিযানকালে একটি ফিলিং স্টেশনসহ দুই ব্যক্তিকে আর্থিক দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল এবং মোছা. সাবিনা ইয়াসমিন-এর নেতৃত্বে প্রথম মোবাইল কোর্টটি পরিচালিত হয়।

অভিযানে স্টেশন রোডের মেসার্স মিতালী ফিলিং স্টেশনকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া চারমাথা এলাকার মেসার্স মেহেরা সার্ভিস স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ যাচাই করা হয়।

​পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত তেল সঠিকভাবে বিক্রয় ও বিতরণের জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোর নির্দেশ প্রদান করা হয়। একই অভিযানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এক ব্যক্তিকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।

এই আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. তুষার সাহা।

​একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন-এর নেতৃত্বে দ্বিতীয় মোবাইল কোর্টটি পরিচালিত হয়। এই টিম মাটিডালীর মেসার্স করোতোয়া ফিলিং স্টেশন, বাঘোপাড়ার নিউ চলাচল ফিলিং স্টেশন, এম এইচ খান এন্ড পার্টনার, বগুড়া সিএনজি ফিলিং স্টেশন এবং মেসার্স বানু ফিলিং স্টেশনে তদারকি চালায়।

​আদালত প্রতিটি প্রতিষ্ঠানের জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। মজুদ থাকা সাপেক্ষে তেল বিক্রিতে কোনো অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে অন্য এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইনে ২০০ টাকা জরিমানা করা হয়।

এই পর্বেও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রান্তজিত সরকার ও প্রকৌশলী তুষার সাহা।

​বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া জানিয়েছে, জনস্বার্থে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


More News Of This Category