শিরোনামঃ
শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ৭৬ প্রকাশিত সময়:
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে ভেজাল রোধ, ওজনে সঠিকতা নিশ্চিত এবং পণ্যের ন্যায্যমূল্য তদারকিতে বগুড়া শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গতকাল ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে সদর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে ফতেহ আলী বাজার ও বউ বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় এবং পরিমাপে কারচুপির অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ‘নরেশ জয়সওয়াল সবজি ঘর’কে ৫০০ টাকা, ‘মামুন সবজি ঘর’কে ১,০০০ টাকা, ‘রঞ্জু গোস্ত বিতান’কে ১,০০০ টাকা এবং মুরগি ব্যবসায়ী নুরুল ইসলামকে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ‘রাজু সবজি বিতান’ নামক একটি দোকান থেকে ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

​বিএসটিআই ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার তদারকির অংশ হিসেবে ফতেহ আলী ও বউ বাজারের বিভিন্ন দোকানের ওজনযন্ত্র যাচাই করা হয়। অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্যান্য দোকানের পরিমাপক যন্ত্র সঠিক পাওয়া গেছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ সাবিনা ইয়াসমিন এবং মোঃ শাহজালাল।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া’র পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান।


More News Of This Category