শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না : নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক / ১৩৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

যে সংবিধান ফ্যাসিবাদী সংবিধান, সে সংবিধান আমরা চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদর উপজেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

 

‎তিনি বলেন, একাত্তরের সংবিধান শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান ভারতীয় সংবিধান।

 

 

এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়েছিল। এই সংবিধানের কারণে জুলাই ২৪শে অসংখ্য ভাই শহীদ হয়েছে। এই সংবিধানের কারণে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ঘরছাড়া ছিল। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।

 

তিনি বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে গাছের সঙ্গে বেঁধে আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

 

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র কালের কণ্ঠ


More News Of This Category