ফেব্রুয়ারিতে সীমান্তে ৩৫ ভারতীয় গবাদি পশু জব্দ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারিতে সীমান্তে ৩৫ ভারতীয় গবাদি পশু জব্দ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফেব্রুয়ারি মাসজুড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে ৩৫টি ভারতীয় গবাদি পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, এসব পশুর মূল্য অন্তত পৌনে ১ কোটি টাকা।

 

এদিকে সোমবার (২ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব গরুর মূল্য অন্তত ২২ লাখ টাকা।

 

 

 

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার সকালে দুটি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম থেকে ৮টি এবং সদরের বাখের আলি বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুর চর গ্রাম থেকে দুটি ভারতীয় গরু জব্দ করে। জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং দুটি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরাচালান রোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানায় বিজিবি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।