ফরিদপুর চিনিকলে আখ রোপণ মৌসুমের উদ্বোধন
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল
মঙ্গলবার দিনব্যাপী চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’সহ সাতটি সাবজোনের ৪০টি কেন্দ্রে এসটিপি (রোপা) পদ্ধতিতে বেডে আখ রোপণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে মিলস গেট ‘বি’ সাবজোনের ৯ নম্বর ইউনিটের আখচাষি মো. মুক্তার হোসেনের জমিতে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ করা হয়।
এ সময় ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলামসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক নেতৃবৃন্দ ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে ফরিদপুর চিনিকলের আওতাধীন ৪ হাজার ৭০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সাতটি সাবজোনের সকল ইউনিটে রোপা পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জুম পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রমের বিষয়ে চিনিকলের আখচাষীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :