শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেক্স / ১৮০ প্রকাশিত সময়:
সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বেপজার বর্তমান সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেপজাকে আরো গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান যেকোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

অন্যদিকে মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা ও ইপিজেডগুলোতে শিল্পায়নের প্রসারে বেপজার নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি, শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে বেপজা দীর্ঘদিন ধরে দেশের অন্যতম সফল একটি সংস্থা হিসেবে কাজ করে আসছে।নতুন সরকারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে বেপজার কার্যক্রমকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


More News Of This Category