প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেক্স
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠককালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

উভয় দেশই দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।