শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৪৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তারা।

 

ক্যানবেরায় সফররত কানাডীয় নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলবেনিজ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব উত্তেজনা প্রশমিত হতে দেখতে চায়… যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে জড়িত ছিল না, আমরা দেখছি তারাও সর্বত্র হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকাতেও হামলা হয়েছে।

 

 

একই সঙ্গে আমরা চাই নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত হোক।’

কার্নিও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উত্তেজনা হ্রাসের আহ্বানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়ছে, আমরা তা স্বীকার করি। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ হতে হবে।

 

 

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য এগুলো অপরিহার্য শর্ত।’ উভয় নেতা শনিবার থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন।

ইরানের ওপর হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কার্নি বলেন, ‘অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি বাতিল করতে পারেন না তিনি, তবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য টানেন।

 

তিনি বলেন, ‘আমরা সব সময় কানাডিয়ানদের স্বার্থ রক্ষা করব।

 

প্রয়োজনে আমরা সব সময় আমাদের মিত্রদের পাশে দাঁড়াব এবং তাদের রক্ষা করব।’

সূত্র : বিবিসি


More News Of This Category